Thursday, May 14, 2026

ফের পারদ পতন! দোরগোড়ায় শীত

Date:

Share post:

কুয়াশার চাদর সরিয়ে ঘুম ভাঙছে কলকাতাবাসীর। বৃহস্পতিতেও অব্যাহত পারদ পতন।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি আশেপাশে। আজ তা আরও কমল। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Weather : নিম্নমুখী পারদ, তবে জাঁকিয়ে শীত এখনই নয় জানাল আবহাওয়া দফতর

মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেই ছিল। গত বছরেও নভেম্বর মাসের তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি বছরের নভেম্বরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রির ঘরে নেমেছে। অর্থ্যাৎ ডিসেম্বরের শুরুতেই যে জাঁকিয়ে শীত অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...