Sunday, May 17, 2026

অসুস্থ অভিনেতা কামাল হাসান, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

অসুস্থ কিংবদন্তী অভিনেতা কামাল হাসান। বুধবার রাতেই তাঁকে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টারে (এসআরএমসি) ভর্তি করা হয়। যদিও বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন:জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সঙ্কটজনক’, জানালেন তাঁর মেয়ে

জানা গেছে,জ্বর নিয়ে চিকিৎসকের কাছে গেলে তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান অভিনেতা কামাল হাসান। তাঁর গায়ে জ্বর ছিল। আগামী কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে খবর।

সম্প্রতি বিগ বস তামিল সিজন ৬ এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন কামাল হাসান। থম থেকেই এই শোর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি।২৩ নভেম্বর জ্বর হয় তাঁর।। শারীরিক অসুস্থতার কারণে দুর্বল হয়ে পরেন তিনি। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে অভিনেতার কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে কমল হাসানের অসুস্থতার কথা চাউর হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্ত ও অনুরাগীরা। সতীর্থরাও কিংবদন্তী অভিনেতার আরোগ্য কামনা করে চলেছেন।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...