Saturday, May 16, 2026

টিউবলাইট থেকে মাথার চুল নিমেষে খেয়ে ফেলছেন সবকিছুই, ভাইরাল ভিডিও!

Date:

Share post:

এরকমও হয় নাকি! সাধারণ মানুষ নাকি ম্যাজিশিয়ন বোঝা দায়। পরিমাণে বেশি খেতে পারেন অনেকেই কিন্তু তাই বলে কঠিন পদার্থ চিবিয়ে হজম করা! না এটা গল্প হলেও সত্যি। টিউবলাইট, শাকপাতা থেকে শুরু করে বাড়ি তৈরির ইট, মাথার চুল এমনকি ডিমের খোসা পর্যন্ত সবই নিমেষে খেয়ে ফেলছেন এক ব্যক্তি। কিন্তু তাতে হচ্ছে না কোনো সমস্যাই। শুনতে অদ্ভুত লাগলেও এরকম অবিশ্বাস্যই কিছু ঘটছে কোচবিহারের (Coochbehar) রাসমেলায়।

উত্তর ২৪ পরগণা থেকে কোচবিহারের রাসমেলায় শো দেখাতে এসেছেন সুকুমার দাস (Sukumar Das)। মাঠের দক্ষিণ-পূর্ব দিকে তাঁবু খাটিয়ে বসেছেন তিনি। সন্ধ্যে হলে রোজই ভিড় জমছে তাঁবুতে। মেলা ঘুরতে আসা আট থেকে আশি সকলেই তাঁর এই অদ্ভুত প্রতিভার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন তাঁবুর সামনে। অদ্ভুত এই অভ্যাসের শুরু কিভাবে তা প্রশ্ন করতে সুকুমার জানান, “ছয় বছর বয়স থেকে এসব অভ্যাস। এত কিছু খেলেও সবই হজম হয়ে যায়। এগুলো থেকে কোন রকমের শারীরিক সমস্যা হয় না।”

শুধু কোচবিহারেই নয়। সুকুমার জানাচ্ছেন কোচবিহারের পাশাপশি নেপাল, অসম, ভুটান, মণিপুর, নাগাল্যান্ড সহ আরও অনেক জায়গায় এই শো দেখিয়েছেন। এই শো দেখিয়েই তাঁর সঙ্গে আরোও সাতটি পরিবারের অর্থ উপার্জন হয়। মেলা কর্তৃপক্ষ জানাচ্ছেন, বারো বছর আগেও একবার কোচবিহারের রাসমেলায় শো দেখাতে এসেছিলেন অদ্ভুত প্রতিভা। এখনও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তাঁর শো দেখানোর ধরন।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...