Thursday, May 14, 2026

বঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া, আজও স্বাভাবিকের নীচে তাপমাত্রা

Date:

Share post:

বঙ্গে বইছে উত্তুরে শীতল হাওয়া। শীতের আমেজে মজেছে বঙ্গবাসী। ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভালই অনুভূত হচ্ছে বঙ্গে। যদিও বেলা গড়ালে শীতের আমেজ খানিকটা ফিকে হচ্ছে। চলতি বছরের নভেম্বরেই কলকাতায় রেকর্ড হারে পারদ পতন হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতে আরও পারদ নামবে। ফলে আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু শীতের ইনিংস।

আরও পড়ুন: ফের পারদ পতন! দোরগোড়ায় শীত

হাওয়া অফিস সূত্রে খবর,  বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বেড়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত কাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

অন্যদিকে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।   ওই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। এর জেরে আগামী দিনে আবহাওয়ায় কোনও প্রভাব পড়ে কি না, তা খতিয়ে দেখছেন আবহবিদরা।যদিও আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...