Wednesday, March 11, 2026

ভারতে কী বৈধ সমলি*ঙ্গের বিয়ে? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের   

Date:

Share post:

ভারতে কী এবার বৈধতা পাবে সমলি*ঙ্গের বিয়ে (Homose*xual Marriage)? এই নিয়েই এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শুক্রবার সমলি*ঙ্গের বিয়ে আইনসিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের করা একটি মামলার শুনানির সময় এমনই জবাব তলব করেছে শীর্ষ আদালত। এই মর্মে কেন্দ্রকে ইতিমধ্যে একটি নোটিশও (Notice) পাঠানো হয়েছে।

সমলি*ঙ্গের বিয়েকেও আইনি মর্যাদা দেওয়া হোক, সম্প্রতি এই আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হায়দরাবাদের সুপ্রিয় চক্রবর্তী এবং অভয় দাং (Supriyo Chakraborty And Abhay Dang)। ভারতে সমলি*ঙ্গের বিয়ে বেআইনি (Illegal) আর সেকারণেই তাঁরা প্রায় ১০ বছর ধরে লিভ ইন (Leave In) করছেন। এক অপরকে ভালোবাসা এবং এক ছাদের তলায় থাকলেও তাঁরা এতদিন বিয়ে করতে পারেননি। তাঁরা জানান, দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালের ডিসেম্বর (December) মাসে পরিবারের সম্মতিতেই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, আইন জটিলতায় চার হাত এক হয়নি।

তবে শুধু হায়দরাবাদের (Hyderabad) এই যুগলই নয়, সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি চেয়ে দিল্লি (Delhi High Court) এবং কেরালা হাইকোর্টে (Kerala High Court) ৯টি পিটিশন (Petition) দাখিল হয়েছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট (Special Marriage Act), হিন্দু ম্যারেজ অ্যাক্ট (Hindu Marriage Act), ফরেন ম্যারেজ অ্যাক্টের (Foreign Marriage Act) আওতায় এবার সমলিঙ্গের বিয়েও বৈধতা পাক, এমনটাই চাইছেন আবেদনকারী যুগলরা।

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...