Saturday, March 14, 2026

নওদায়  তৃণমূল নেতা খুনে*র ঘটনায় এফআইআর দায়ের, সিবিআই তদন্তের দাবি স্ত্রীর

Date:

Share post:

নওদায়  তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম বিশ্বাসের খুনে*র ঘটনায় থানায় এফআইআর করল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর  হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও সফিউজাম্মান শেখ। বৃহস্পতিবার নওদায় বাইকে করে যাওয়ার সময়, রাস্তা আটকে, গুলি-বোমা ছুড়ে তাঁকে খু*ন করা হয়। অভিযোগ উঠেছে নওদার ব্লক  সভাপতির বিরুদ্ধেই।

নিহতের স্ত্রী সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এখনও দুষ্কৃতীরা অধরা।  নওদার তৃণমূল পরিচালিত নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী, এবং তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষী-সহ দু’জন। তিনজন একটাই মোটরবাইকে করে ফিরছিলেন।

অভিযোগ, মাঝ রাস্তায় ওত পেতে ছিল দুষ্কৃতীরা। প্রথমে বাইক লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। তিন আরোহী বাইক থেকে ছিটকে পড়লে একদম কাছে এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি।

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...