Tuesday, June 9, 2026

শুধুমাত্র পদ্ধতিগত ত্রুটিতে ১০০ দিনের কাজের বকেয়া থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র: প্রদীপ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারবার দিল্লি গিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বাংলার দাবিদাওয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এবার ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, “শুধুমাত্র পদ্ধতিগত ত্রুটি দেখিয়েই একশো দিনের কাজের বকেয়া থেকে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র (Centre)।” শুক্রবার পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের এই বঞ্চনার কথা তুলে ধরলেন পঞ্চায়েত মন্ত্রী। অতিমারির সময় একশো দিনের কাজের শ্রমিকদের মুখ চেয়ে তাদের বিকল্প কর্ম সংস্থানের উদ্যোগ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সরকার। তিনি বলেন, একশ দিনের ২০২১-২২ অর্থবর্ষে ৩৬ কোটি শ্রমদিবস তৈরি হয়েছিল। তার মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার শ্রম দিবস নিয়ে গড়মিলের অভিযোগ করা হচ্ছে। টাকার অঙ্কে যার পরিমাণ মাত্র ৭৭ লক্ষ টাকার মত। যা মোট ব্যয়ের ৩২ শতাংশের কম।

প্রদীপ জানিয়েছেন, ওই সময় আমফান-সহ ছয় ছয়টা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে রাজ্য। জল নামানো, রাস্তা সারাই, বাঁধ মেরামতিতে ১০০ দিনের কাজের শ্রমিদের লাগানো হয়। এটাকেই কেন্দ্র বেনিয়ম বলছে।কারণ এই কাজগুলি কেন্দ্রের তালিকায় নেই। আমরা আবেদন জানিয়েছি এগুলোকেও ১০০ দিনের কাজের আওতায় আনা হোক।

আরও পড়ুন- লাগাতার দাবির জেরে অবশেষে রাজ্যকে GST-ক্ষতিপূরণ অনুমোদন কেন্দ্রের

 

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...