Friday, April 24, 2026

কাকদ্বীপে ফের গ্যাস লিক ! ঝাঁঝালো গন্ধে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর

Date:

Share post:

কাকদ্বীপের (Kakdwip) বাসন্তী ময়দান এলাকার হবিবপুর দাসপাড়ায় শুক্রবার রাতেই বরফ কারখানা (Ice Factory) থেকে গ্যাস লিক (Gas leak) করে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলতি মাসে নাকি ইতিমধ্যেই ২-৩ বার গ্যাস ওই কারখানা থেকে গ্যাস লিক করেছে! ফের বিপত্তি ঘটল। চরম আতঙ্কে রাত কাটল এলাকাবাসীর। শনিবার সকালে ফের তীব্র ঝাঁঝালো গন্ধে কপালে চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই অ্যামোনিয়া গ্যাসের (Ammonia gas) জেরে অসুস্থ হয়ে পড়েছেন দুজন। বরফ কারখানায় (Ice Factory) নতুন করে গ্যাস লিকের ঘটনার কথা জানামাত্রই তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে যায়। সূত্রের খবর শনিবারই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন ব্লক প্রশাসনিক আধিকারিক (Block Administrative Officer)। সেখানে পৌঁছে খতিয়ে দেখবেন পরিস্থিতি। ব্লক প্রশাসনের তরফে সব ধরনের তদন্ত করা হবে। তারপরই ঠিক করা হবে, আদৌ আগামী দিনে ওই বরফ কল চালানোর অনুমতি দেওয়া হবে কিনা।

তবে এই প্রথম নয় এর আগেও গ্যাস লিক করার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই ঠান্ডা পানীয় তৈরির কারখানা থেকে গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কামালগাছি এলাকায়। সেবারও কারখানা সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল অ্যামোনিয়া গ্যাস। কারখানায় তখন কাজ চলছিল পুরোদমে। গ্যাস লিকের পর বিপদ এড়াতে সাইরেন বাজিয়ে কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়েছিল।

 

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...