Monday, February 2, 2026

Mumbai Attack : ২৬/১১ – এর স্মৃতিতে নিহতদের স্মরণ রাষ্ট্রপতির

Date:

Share post:

আরবসাগরের তীরে ঘটে যাওয়া সেই ভয়ংকর ঘটনার কথা ১৪ বছর পরেও ভোলেননি আপামোর দেশবাসী। আজ আরও এক বর্ষপূর্তি, ক্যালেন্ডার বলছে তারিখ ২৬/১১। এক যুগেরও বেশি সময় কেটে গেছে কিন্তু শিরদাঁড়া-কাঁপানো সেই স*ন্ত্রাসের ছবি আজও দগদগে ঘা হয়ে রয়ে গেছে ভারতবাসীর (Indian) মনে।২০০৮ সালের সেই স*ন্ত্রাসী আক্রমণে (Mumbai Attack) যাঁরা বেঘোরে মারা গিয়েছিলেন, দেশের সম্মান রক্ষার জন্য আত্মাহুতি দিয়েছিলেন যে মিলিটারি – পুলিশ, শনিবার তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম (Draupadi Murmu)।

সন্ত্রাস যে কী মারাত্মক আকার নিয়ে ছোট থেকে বড় কাউকে রেয়াত না করে অবিচারে গুলি চালাতে পারে, ২০০৮ সালের ২৬ নভেম্বর তার সাক্ষী হয়েছিল বাণিজ্য নগরী। প্রায় ৬০ ঘণ্টার লড়াইয়ে ১৮ জন সিকিউরিটি পার্সোনেল-সহ সেদিন মারা গিয়েছিলেন মোট ১৬৬ জন সাধারণ মানুষ! গোটা দেশে তখন এক শোকের আবহ। সেদিন জলপথে মুম্বাইয়ে প্রবেশ করে তাজমহল প্যালেস হোটেল পুরোপুরি নিজেদের দখলে নিয়েছিল স*ন্ত্রাসবাদীরা দখলে। জ*ঙ্গিরা সেদিন মুম্বইয়ের হাসপাতাল থেকে শুরু করে রেলওয়ে স্টেশন, জিউইশ সেন্টার এবং আরও দুটি লাক্সারি হোটেলে ঘাঁটি গেড়েছিল। মুম্বাইকে জ*ঙ্গি মুক্ত করতে রুদ্ধশ্বাস লড়াই করেছিল ভারতের প্রতিরক্ষা বাহিনী। আজকের এই দিনে শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই নন, ২৬/১১-র মৃতদের শ্রদ্ধা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। রাষ্ট্রপতির (President) মতো তিনিও ট্যুইট করে লেখেন যে ভারত কোনদিনই স*ন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না।

 

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...