Saturday, March 14, 2026

গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP

Date:

Share post:

সংবিধান দিবস (Constitution Day) উপলক্ষে শনিবার শহর কলকাতায় মিছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। কেন্দ্রীয় সরকারের (Central Government) একাধিক কালা আইন এবং স্বৈরাচারী মনোভাবের বিরোধিতায় এদিন বিকেলে মিছিল করে ছাত্র যুবরা। পাশাপাশি বিজেপির (BJP) বঙ্গভঙ্গের চক্রান্তকে ব্যর্থ করার ডাক দেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে হিংসার রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে। এছাড়া ধর্মের রাজনীতি যে বাংলার মানুষ কোনওমতেই মেনে নেবেনা তাও এদিনের মিছিল থেকে স্পষ্ট করে দেওয়া হয়। এদিন ওয়েলিংটন থেকে শুরু হয় মিছিল। শেষ হয় রানি রাসমণি রোডে।

মিছিলে উপস্থিত তৃণমূল ছাত্রযুবরা জাতীয় আইন দিবস (National Law Day) তথা সংবিধান দিবস উপলক্ষে দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবে সারা দেশে পালিত হয়। প্রকৃতপক্ষে, ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে, সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এরপর ২৬ জানুয়ারি ১৯৫০ সালে তা বাস্তবায়িত হয়। তাই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...