Thursday, June 25, 2026

দুর্ঘটনার কবলে মিঠুনের গাড়ি, নিরাপদে আছেন বিজেপি নেতা

Date:

Share post:

দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গাড়ি। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসানসোলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি নেতার গাড়ি। সামনে হঠাৎ সাইকেল চলে আসায় বিজেপি নেতার গাড়ি ব্রেক কষায় দুর্ঘটনা। তবে মিঠুন বা তাঁর সঙ্গে থাকা সবাই সুরক্ষিত আছেন। যদিও তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঁকুড়ায় কর্মসূচি শেষ করে শনিবার আসানসোল যাচ্ছিলেন মিঠুন। নিরাপত্তার জন্য মিঠুনের আগে ও পরে ছিল আরও একাধিক গাড়ি। বিষ্ণুপুর ছাড়ার পরেই একটি তিন মাথার মোড়ে আচমকাই মিঠুনের কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল। তাঁকে বাঁচাতে গিয়ে ব্রেক কষে কনভয়ের একে বারে সামনে থাকা গাড়িটি। যদিও মিঠুন ও গাড়ির আরোহীরা সুরক্ষিতই আছেন। তবে মিঠুনের গাড়ির সামনের অংশ খুলে ঝুলতে থাকে।

আরও পড়ুন- গণতন্ত্রকে হ*ত্যার চেষ্টা, বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত বরদাস্ত নয়: সংবিধান দিবসে পথে প্রতিবাদে TMCP

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...