Saturday, May 30, 2026

সর্পাঘাতে ছেলের মৃ*ত্যু, বৌমার বিয়ে দিয়ে নজির শ্বশুরের

Date:

Share post:

আসানসোলের বিখ্যাত ঘাগরবুড়ি মন্দির দেখল অন্যরকম নজরকাড়া এক বিয়ের আসর। যে বিয়ে মনে করিয়ে দিল উনিশ শতকের বাংলার নবজাগরণের কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের কথা। প্রয়াত স্বামীর বন্ধুর সঙ্গে বিয়ে হল এক গৃহবধূর। এই বিয়ের সব ধরনের ব্যবস্থা করলেন তাঁরই শ্বশুরমশাই।

 

সর্পাঘাতে মৃ*ত নিজের একমাত্র ছেলের বন্ধুর হাতে পুত্রবধূর কন্যাদান করেন তিনি। বিয়ের পিছনের ইতিহাস জেনে তাঁকে বাহবা দেন সকলে। বাহবা দেন পাত্র-সহ পাত্রের পরিবারকেও। এই ব্যতিক্রমী বিয়ের আয়োজক শ্বশুরের নাম কিশোর চট্টোপাধ্যায়। তিনি জামুড়িয়ার চিচুড়িয়া এলাকার বাসিন্দা। কিশোরবাবুর একমাত্র ছেলে অনিমেষ চট্টোপাধ্যায় বিয়ের বছরখানেকের মধ্যেই সাপের কামড়ে মারা যান। তারপর থেকেই তাঁর বৌমা পূজা চট্টোপাধ্যায় এক কন্যাসন্তানকে নিয়ে শ্বশুর কিশোরবাবুর কাছে। দুজনের কথা ভেবে নিজের পুত্রবধূর আবার বিয়ে দেওয়ার মনস্থির করেন কিশোরবাবু। সেইমতো শুরু হয় আয়োজন। অনিমেষের দীর্ঘদিনের বন্ধু প্রভাত ফৌজদারের সঙ্গে পূজার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুটি পরিবার। তারপরে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে জাঁকজমকহীন বিয়ের আসরটি বসে। স্বামীহারা স্ত্রী পূজা ও তাঁর পিতৃহারা কন্যার স্থায়ী অভিভাবকের ব্যবস্থা করতেই এই উদ্যোগ কিশোরবাবুর। তাঁর প্রস্তাবে সায় দিয়ে এগিয়ে আসেন অনিমেষের দীর্ঘদিনের বন্ধু প্রভাত ফৌজদারও। দুই পরিবারের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই।

আরও পড়ুন- ফ্লপ সিনেমা! মিঠুনের সভাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...