Thursday, May 14, 2026

ভাঙড়ে বামেদের মিছিলে হামলার অভিযোগ,অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে

Date:

Share post:

রবিবারের সকালে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল এবার ভাঙড়ে (Bhangar)। দু*ষ্কৃতী হামলার অভিযোগ ঘিরে রীতিমত ধুন্ধুমার কাণ্ড। হামলার জেরে ৩ জন বাম কর্মী আহত (injured)হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) পথ অবরোধ (Road blockade) করেন বাম কর্মী সমর্থকেরা।

সূত্রের খবর রবিবার সকালে ভাঙড়ের পাইকান থেকে গাবতলা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের। সেই মতো মিছিল শুরু হওয়ার কিছুক্ষন পরে তা বাসন্তী হাইওয়ের দিকে এগোতেই আচমকা তাঁদের উপর দু*ষ্কৃতী হামলা হয়। পুলিশের সামনেই এই হামলা হওয়ায় বামেদের তরফ থেকে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। বামেদের তরফ থেকে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তোলা হয়। এরপর ঘটনার অভিযোগ জানাতে লেদার কমপ্লেক্স থানায় (Leather Complex Police Station) হাজির হন সিপিএম (CPM Leaders) নেতারা। অভিযোগ তাঁদের থানায় প্রবেশ করতে বাধা দেন পুলিশকর্মীরা। এর পর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে থানার গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।কিছু সময়ের জন্য পথ বাসন্তী হাইওয়ে অবরোধ করেন তাঁরা। ফলে যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে উল্টে পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন বাম কর্মীরা বলে স্থানীয় সূত্রে খবর।পাশাপাশি সিপিএমের মিছিলে হামলার পর এই ঘটনায় মিছিল করতে দেখা যায় তৃণমূলকে (TMC)।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...