Thursday, May 14, 2026

Kolkata: কোচিং সেন্টারে নাবালিকার যৌ*ন হেনস্থার অভিযোগ! পুলিশের জালে শিক্ষক

Date:

Share post:

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনায় এক শিক্ষককে (Teacher) গ্রেফতার (Arrests) করল ঠাকুরপুকুর থানার পুলিশ (Thakurpukur Police)। ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড এলাকায় একটি কোচিং সেন্টারে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার পর পুরো বিষয়টি বাড়িতে জানায় ওই নাবালিকা। তারপরই পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। পরে এফআইআরের (FIR) ভিত্তিতে ঘটনার তদন্তে (Investigation) নামে পুলিশ। এরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার (Arrest) করা হয়।

পুলিশ সূত্রে খবর, ৫৪ বছর বয়সী কোচিং সেন্টারের অভিযুক্ত শিক্ষকের নাম সুরজিৎ ভট্টাচার্য। তবে কোচিং সেন্টারের মধ্যে কীভাবে নাবালিকাকে যৌন হেনস্থা করা হল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে। ঘটনার আসল সত্য খুঁজে বের করতে তৎপর পুলিশ। ইতিমধ্যে কোচিংয়ের অন্যান্য ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করে বিষয়টির কিনারা করতে চাইছে পুলিশ।

এদিকে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকা ছাত্রীর পরিবার। তাঁদের দাবি যত দ্রুত সম্ভব অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোচিং কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...