Thursday, May 14, 2026

নেতৃত্বের বদল, টি-২০ ফর্ম‍্যাটে রোহিতের হাত থেকে সরতে চলছে নেতৃত্বের ভার: সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লজ্জাজনক হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি টি-২০ ফর্ম‍্যাট থেকে অধিনায়কত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া নিয়ে ওঠে আওয়াজ। আর এবার জানা যাচ্ছে রোহিত শর্মার হাত থেকে সরতে চলেছে নেতৃত্বের ভার। টি-২০ ফর্ম‍্যাটের নেতৃত্বের ভার উঠতে চলেছে হার্দিকের হাতে। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদসংস্থর।

বিসিসিআই-এর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এক সর্বসংস্থার খবর অনুযায়ী- একেবারে নতুন একটি দলকে পরবর্তী সংস্করণের জন্য মাঠে নামনো হবে, যারা ২০২৪ সালে বিশ্বকাপে অংশ নেবে। সেখানে আরও বলা হয়েছে যে, টি-২০ ফর্ম্যাটের জন্য হার্দিক পান্ডিয়াকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন,”বোর্ড কাউকে অবসর নিতে বলে না। সেটা যার যার নিজের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আগামী বছর খুব বেশি টি-২০ ম্যাচ নেই। সিনিয়রদের এক দিনের ক্রিকেট এবং টেস্টেই বেশি করে খেলতে হবে।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” অবসর ঘোষণা করতে না চাইলে না-ই করতে পারে কেউ। কিন্তু আগামী বছর টি-২০ সিনিয়রদের দেখা যাবে না।”

আরও পড়ুন:মেক্সিকো মাচের পর ফুরফুরে মেজাজে আর্জেন্তিনা দল, সতীর্থদের জন‍্য রান্না করলেন মেসি

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...