Friday, May 15, 2026

১০ টাকার টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের ১০ টাকার টিকিট কেটে সাধারণ রোগীদের মতোই চোখের চিকিৎসা করান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। পরে হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি হাসপাতালের চিকিৎসা বিষয়ক খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন- ‘আমার মনে হয় রোনাল্ডোর মাথা ছুঁয়েছিল বলটা’, উরুগুয়ের বিরুদ্ধে গোল নিয়ে বললেন ব্রুনো ফার্নান্ডেজ

 

Related articles

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...