Thursday, May 14, 2026

বেলুড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন!ভস্মীভূত কারখানার একাংশ

Date:

Share post:

সাতসকালেই বেলুড়ের প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন! বুধবার সকাল সাতটার আশেপাশে হাওড়ার বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এলাকায় হাওয়া থাকায় প্লাস্টিকের কাঁচামালে ভর্তি ওই কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে ঘর ছাড়েন অনেকেই।

আরও পড়ুন:দিল্লির জুতোর কারখানায় বিধ্বংসী আগুন: মৃত ২, চলছে উদ্ধার কাজ

প্রাথমিক পর্বে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাতে লাগান। পরে দমকলে খবর দিতেই ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আশেপাশে বেশ কয়েকটি স্কুল থাকায় আগুন নেভাতে তৎপর হয়ে ওঠে দমকল কর্মীরা। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।

কী থেকে এই আগুন, তা এখন স্পষ্ট নয়। যদিও দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...