Wednesday, June 24, 2026

জেল হেফাজত শেষ! আজ ফের পার্থ-অর্পিতাকে আদালতে পেশ

Date:

Share post:

জেল হেফাজত শেষ। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ ও অর্পিতাকে আজ, বুধবার ফের ইডির বিশেষ আদালতে পেশ করানো হবে। জানা যাচ্ছে, এবারও দুজনকেই ভার্চুয়ালি আদালতে পেশ করবে ইডি। কলকাতার বিচারভবনে পিএমএলএ আদালতে পার্থ-অর্পিতাকে হাজির করাবে ইডি।

আরও পড়ুন:কাকুতি মিনতি করেও জামিন অধরা পার্থ-অর্পিতার

বুধবার পার্থর বয়স, অসুস্থতা বিচার করে আইনজীবী তাঁর জামিনের করতে পারেন বলে জানা যাচ্ছে। যদিও ইডি সূত্রের খবর, জামিনের বিরোধিতায় তাদের যুক্তি হবে, পার্থ ও অর্পিতা দু’জনেই কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা মিলেছে অর্পিতার ফ্ল্যাট থেকে। সেই দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। দু’জনেই প্রভাবশালী। দুর্নীতির টাকা আর কোথায় কোথায় রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। সেই তথ্যকে হাতিয়ার করে পার্থ-অর্পিতার জামিন আটকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তদন্তকারীরা। পাল্টা যুক্তি সাজাবেন দুই অভিযুক্তের আইনজীবীরা।

প্রসঙ্গত, গত সোমবারই আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে দুটি মামলার তদন্ত করছে, তার একটিতে চার্জশিটে নাম রয়েছে পার্থর, আরেকটিতে নেই। সেক্ষেত্রেও পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের আর্জি জানিয়েছিলেন।আজ তিনি জামিন পান কিনা সেটাই দেখার।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...