Thursday, May 14, 2026

শিয়ালদহে কারশেডমুখী ট্রেনের সঙ্গে লোকালের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহ (Sealdah) স্টেশনের কাছে দুর্ঘটনা (Accident)। কারশেডমুখী ট্রেনের (Train) সঙ্গে রানাঘাট লোকালের (Ranaghat Local) পাশাপাশি ধাক্কা। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

বুধবার, শিয়ালদহের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের (Carshed) দিকে যাচ্ছিল। সিগন্যাল না দেখায় পাশাপাশি চলে আসে দুটি ট্রেন। ঘষা লেগে কারশেডগামী ট্রেনের ইঞ্জিনের একদিন ক্ষতিগ্রস্ত হয়। তবে,ট্রেন দুটি গতি বেশি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, কেউ আহত হননি। রেকের কোনও ক্ষতি হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান CPRO।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...