Thursday, May 14, 2026

মোমিনপুরে চারতলা আবাসনের ছাদে উদ্ধার যুবকের রহস্যজনক মৃ*তদেহ

Date:

Share post:

যুবকের মৃ*ত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মোমিনপুরের (Mominpur) ময়ুরভঞ্জ (Mayurbhanj) রোড (Road) এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃ*ত যুবক মহম্মদ সাজ্জাদ হোসেন (Sajjad Hossain), বয়স ২২ বছর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার (Tuesday) থেকেই নিখোঁজ (Missing) ছিলেন এলাকারই বাসিন্দা ওই যুবক। এরপরই সাজ্জাদের পরিবার ও প্রতিবেশীরা তার খোঁজ শুরু করেন। অবশেষে বুধবার সকালে ময়ুরভঞ্জ রোড এলাকার একটি চারতলা আবাসনের ছাদ থেকে উদ্ধার হয় সাজ্জাদের মৃ*তদেহ।

আবাসনের প্রেসিডেন্টের দাবি, ছাদের চাবি তাঁর কাছেই থাকে। মঙ্গলবার থেকে ছাদে যাওয়ার জন্য তাঁর কাছ থেকে চাবি চাননি কেউই। বন্ধ ছিল ছাদ। তাহলে চারতলার ছাদে কীভাবে পৌঁছলেন যুবক তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন সাজ্জাদ। কোথাও ঘুড়ি ওড়ানোর সুযোগ পেলেই সেখানে চলে যেত। মোমিনপুরের চারতলার যে আবাসনে সাজ্জাদের দেহ মিলেছে তার পাশেই রয়েছে ছ’তলা একটি নির্মীয়মান বহুতল (Building)। দুই বহুতলের মাঝের দূরত্ব ২ ফুটেরও কম। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘুড়ি ওড়ানোর জন্যই নির্মীয়মান বহুতলটির ছ’তলার ছাদে গিয়েছিলেন সাজ্জাদ। এরপর ঘুড়ির সুতোয় টান দিতে গিয়েই ছ’তলার ছাদ থেকে সাজ্জাদ পড়ে যায় বলে অনুমান পুলিশের।

তবে ছেলের এমন মৃ*ত্যু মানতে নারাজ পরিবার। তাঁদের অভিযোগ খু*ন করা হয়েছে সাজ্জাদকে। কিন্তু পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...