Thursday, May 21, 2026

রোগীর ছদ্মবেশে অ্যাম্বুল্যান্সে মাদক পাচার! কলকাতায় গ্রেফতার বাস্তবের “পুষ্পা”

Date:

Share post:

শহরের বুকে অভিনব কায়দায় মাদক পাচার। এ যেন বাস্তবের “পুষ্পা”! পাচারকারী রোগী সেজে অ্যাম্বুল্যান্সে করে মাদক পাচারের ছক করে।যদিও শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করল কলকাতা পুলিশ। মাদকবোঝাই অ্যাম্বুল্যান্সটিকে আটক করা হয়। ঘটনা হেস্টিংস এলাকায়।

পুলিশি অভিযানে অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার হয় ৫০ কেজি মাদক। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে পাচার হয়ে আসছিল ওই মাদক। মাদক পাচারের অভিযোগে অ্যাম্বুল্যান্স থেকে গ্রেফতারও করা হয়েছে ২ জনকে। যার মধ্যে একজন আবার রোগীর ছদ্মবেশে অ্যাম্বুল্যান্সের ভিতরে শুয়েছিল। আরেক জন তার পাশেই বসেছিল।

ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। এদের পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা সেদিকটি খতিয়ে দেখা হচ্ছে। ওই বিপুল পরিমাণ মাদক কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তাও জানার চেষ্টাও করছে পুলিশ। তদন্ত শুরু করেছে নারকোটিক বিভাগও।

আরও পড়ুন- হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের তৎপরতা, অল্প সময়ের মধ্যেই উদ্ধার পড়ুয়ার হারানিধি

 

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...