Thursday, May 14, 2026

কয়লা পাচারের তদন্তে ইডি স্ক্যানারে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় !

Date:

Share post:

ইডির (Enforcement Directorate) নোটিশ পেয়েই বৃহস্পতিবার দিল্লিতে সদর দফতরে হাজিরা দেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের (Sujoy Banerjee) । তাঁকে কয়লা পাচার মামলায় জেরার জন্য ডেকে পাঠায় ইডি। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটরের স্ক্যানারে।
কয়লা পাচার মামলায় অনুপ মাঝি (Anup Majhi) অর্থাৎ লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে থেকে পাচার নিয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। একইসঙ্গে মিলেছে এই চক্রে যুক্ত একাধিক জনের নাম। সেই সূত্রে ধরেই ডাকা হতে চলেছে বেশ কয়েকজনকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারের তদন্ত করতে গিয়ে একাধিকবার সামনে এসেছে পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই কারণেই তাঁর ভূমিকা খতিয়ে দেখতে দিল্লিতে ইডি সদর দফতরে বৃহস্পতিবার তলব করা হয় তাঁকে। একইসঙ্গে তদন্তের আধিকারিকরা জানিয়েছেন, লালার ডায়েরি থেকে কয়লা পাচারের টাকা (Coal Smuggling Money) কোথায় কোথায় যেত টাকা সেই সংক্রান্ত তথ্য মিলেছে। সেখানে কার কার কাছে যেত কয়লা পাচারের জন্য প্রোটেকশন মানি, সেই সূত্রও মিলেছে। সেই ডায়েরি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখও আছে বলে দাবি। এদিন ইডি তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, ইডির তরফে সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে কয়লা পাচার চক্রের (Coal Smuggling Case) কারও সঙ্গে তাঁর কোনও যোগাযোগ কখনও হয়েছিল কিনা। কিংবা কোনওরকম আর্থিক লেনদেনে তিনি জড়িয়েছিলেন কিনা। পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে কয়লা পাচার রুখতে তিনি কোনও পদক্ষেপ নিয়েছেন কিনা তাও জানতে চাওয়া হবে। এর আগে কয়লাপাচারকাণ্ডে রাজ্যের আট IPS অফিসারকেও তলব করে ED।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...