Tuesday, May 19, 2026

New Delhi : ব্রাহ্মণ -ব্যবসায়ী বিরোধী স্লোগানে ছেয়ে গেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister)কথার সুর ধরেই এবার কি শিরোনামে দেশের বিখ্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University) ? দিল্লিতে (Delhi) জে এন ইউ ক্যাম্পাসে (JNU Campus)ফুটে উঠেছে ব্রাহ্মণ বিরোধী এবং বানিয়া অর্থাৎ ব্যবসায়ী বিরোধী স্লোগান। স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের (School of International Studies) দেওয়ালে লাল কালিতে লেখা হয়েছে একাধিক বার্তা। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে স্লোগানে লেখা হয়েছে, ” নিজেদের শাখায় ফিরে যাও”, “ব্রাহ্মণরা ক্যাম্পাস ছেড়ে চলে যাও”, “ব্রাহ্মণ-বনিয়া আমরা তোমাদের জন্য আসছি” এবং “র*ক্তপাত হবে” – এই জাতীয় কথা বার্তা। আর এর থেকেই নতুন বিতর্কের শুরু।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বারবার এই বানিয়াদের অর্থাৎ ব্যবসায়ীদের প্রসঙ্গ উঠে এসেছে। এবার তাঁদের বিরুদ্ধে লেখা স্লোগানেই ভরে উঠল দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের দেওয়াল । কে বা কারা এই স্লোগান লিখে গিয়েছেন, সেই প্রসঙ্গে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এবিভিপি আঙুল তুলেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির দিকেই। জেএনইউ-এর উপাচার্য এক বিবৃতিতে ঘটনার নিন্দা করেছেন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানান হয়েছে। উপাচার্য সন্তিশ্রী পণ্ডিতের কার্যালয় থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...