Friday, May 15, 2026

Bangladesh : দেশের প্রেক্ষাগৃহে চলবে হিন্দি ছবি, আশাবাদী তথ্যমন্ত্রী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বর্তমান সময়ের দাঁড়িয়ে বাংলা ছবির (Bengali movie) দর্শক আগের থেকে কমেছে। বাংলাদেশের (Bangladesh) মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে উন্নতমানের বাংলা ছবি দেখার আশা করছেন না। ফলে বিনোদনের একটা বড় ইন্ডাস্ট্রি (Entertainment Industry) ঝুঁকির মুখে পড়েছে নিঃসন্দেহে। সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দি ছবি যদি প্রেক্ষাগৃহে দেখানো হয় তাহলে হাল ফিরতে পারে বলে মনে করছেন অনেকেই। এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন স্বয়ং দেশের তথ্যমন্ত্রী (Minister of Information)।

দেশের মাটিতে বিদেশি ছবির নিয়মিত আমদানি হবে কিনা সে বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় বেশি মিলেছে। বিশেষ করে বলিউডের ছবিতে আপত্তি সব থেকে বেশি। এমন আলোচনা-সমালোচনার দোলনায় যখন বিষয়টি দুলছে লম্বা সময় ধরে, তখন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মেহমুদের কণ্ঠে মিললো পজিটিভ মতামত ! তিনি মনে করেন, বছরে ১০-১২টা হিন্দি ছবি দেশের প্রেক্ষাগৃহে চালালে কোনও আপত্তি থাকা উচিত নয়। ২ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনের সময় এমন অভিমত জানান মন্ত্রী। তিনি বলেন “বছরে ১০-১২টা হিন্দি ছবি আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি নেই। তবে দেশের সিনেমা সংশ্লিষ্ট সব মানুষ ও সংগঠনকে একমত হতে হবে। না হলে কিছুই সম্ভব হবে না।”

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...