Thursday, May 14, 2026

চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, দলে এলেন উমরান মালিক

Date:

Share post:

আগামিকাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন দলের অন্যতম অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। কাঁধে চোটের জন‍্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ঢাকা গিয়েছে রোহিত শর্মারা। শামি ছিটকে যাওয়ায় তাঁর বদলে দলে এলেন উমরান মালিক। এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে বলা হয়,”বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে মহম্মদ শামির বদলে দলে নেওয়া হল উমরান মালিককে।”

বোর্ড সচিব জয় শাহ বলেন, “অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলার প্রস্তুতি নিচ্ছিল ও। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে ও। তিন ম্যাচের সিরিজে পাওয়া যাবে না তাঁকে। আমাদের নির্বাচকরা শামির বদলে উমরান মালিকের নাম ঘোষণা করেছে।”

শামিকে একদিনের এবং টেস্ট সিরিজে রাখা হয়েছিল। আপাতত সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। টেস্ট খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

এদিকে নিজের চোট নিয়ে শামি সোশ্যাল মিডিয়ায় লেখেন “চোট আপনাকে সব সময় শিক্ষা দেয়। ক্রিকেটজীবনে অনেকবার চোট পেয়েছি। সব সময় জানিয়েছি। চোট নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। যতবার চোট পেয়েছি, ততবার সেই আঘাত থেকে শিখেছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।”

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...