Wednesday, March 4, 2026

বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ‘যোগাশ্রী’

Date:

Share post:

স্বাস্থ্যভবনের তরফে বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজের (Naturopathy Medical College) নতুন নাম ঘোষণা করা হল। পূর্ব ভারতে প্রথম এই কলেজের নামকরণ করা হল যোগাশ্রী (Yogashri)। শুক্রবার স্বাস্থ‌্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে এই কলেজে ১০১টি নতুন পদ তৈরির কথা বলা হয়েছে। রাজ‌্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) যোগাশ্রী নামকরণে ইতিমধ্যে সায় দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে নেচারোপ্যথি এবং যোগ বিজ্ঞানের স্নাতকের পঠনপাঠন শুরু হবে। সাড়ে পাঁচ বছর মেয়াদের স্নাতক স্তরের এই পাঠ্যক্রম। কিন্তু এই পুরো মেয়াদের মধ্যে সাড়ে চার বছর পঠনপাঠন হবে। পঠনপাঠন শেষে এক বছর বরাদ্দ থাকবে শিক্ষানবিশদের জন্য। বর্তমানে কম সংখ্যক চিকিৎসক ও কর্মী নিয়ে আংশিকভাবে ওই হাসপাতালে বহির্বিভাগ (Outdoor) চালু করা হয়েছে। ওই বহির্বিভাগও পুরোদমে চালু হবে শীঘ্রই।

প্রসঙ্গত বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল (Belur State General Hospital) চত্বরে ১৭ বিঘা জমির উপরে পূর্ব ভারতের প্রথম যোগ ও নেচারোপ্যাথি হাসপাতাল তৈরি হয়েছে। ২০১৯ সালে এই মেডিকেল কলেজের শিলান্যাস হয়। রাজ্য সরকারের উদ্যোগে বেলুড়ে যোগ ও নেচারোপ্যাথি মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়। এমবিবিএস কোর্সের মতোই ফিজিয়োলজি, অ্যানাটমি-সহ চিকিৎসা বিজ্ঞানের বহু বিষয় পড়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

অধ্যক্ষ, আরএমও, অধ‌্যাপক, সহকারী অধ‌্যাপক, ল‌্যাব টেকনিশিয়ান, ডেন্টিস্ট, ইএনটি সার্জন, জেনারেল ডিউটি অ‌্যাটেড‌্যান্ট সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই কলেজে পড়ুয়া ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরুর জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের তরফে নির্ধারণ করা এই নয়া নামে সিলমোহরও দিয়েছে রাজভবন।

spot_img

Related articles

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...