Wednesday, February 4, 2026

শুভেন্দু কেন ৮০ শতাংশ গালাগাল খায়? অভিষেকের সভামঞ্চে ব্যাখ্যা দিলেন কুণাল

Date:

Share post:

এ রাজ্যে বিজেপিকে রাজনৈতিক কটাক্ষ বা আক্রমণে কেন তৃণমূল নেতারা বাকিদের তুলনায় শুভেন্দুকেই বেছে নেয়? এটা নিয়ে শুভেন্দুরও মনে প্রশ্ন আছে। এদিন শুভেন্দুর পাড়ায় দাঁড়িয়ে যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে কুণাল বলেন, “তৃণমূলের ৮০শতাংশ তো শুভেন্দু আর ওদের পরিবার দখল করে ছিল। দলের পদ, বিধায়ক, সাংসদ, একাধিক মন্ত্রিত্ব, চেয়ারম্যান, কাউন্সিলর, পর্ষদ, সবই তো ছিল অধিকারী প্রাইভেট লিমিটেডের দখলে।
তারপর মমতাদির পিছনে ছুরি মেরেছে। বেইমানি করেছো তুমি, তাই তুমিও ৮০ শতাংশ গালাগাল খাবেন। শুভেন্দু ইডি এবং সিবিআই থেকেই বাঁচতে বিজেপির জুতো পালিশ করতে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের কলঙ্ক শুভেন্দু অধিকারী। এখন নিজেকে বাঁচাতে কুৎসা, ব্যক্তি আক্রমণ করছে। ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে। শুভেন্দু নতুন হিন্দু সেজেছে। হঠাৎ খোল-কত্তাল নিয়ে বেরিয়েছে। একটা প্রতিষ্ঠিত চোর। সারা জীবন চুরি করে এখন যোগী হয়েছে।”

কুণাল আরও বলেন, “লড়াই ব্যক্তি কুৎসা নয়, উন্নয়ন নিয়ে হোক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন অন্যদিকে কেন্দ্রের জনবিরোধী নীতি। তাই উন্নয়নকে সঙ্গে নিয়ে প্রতিটি বুথে জোড়াফুল প্রার্থীদের ভোট দিন।”

এদিন বাম-রাম আঁতাত নিয়ে সোচ্চার হয়েছেন কুণাল। তাঁর অভিযোগ, বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস(আই)। তাই যে যত জোট করুক প্রতিটি বুথে ৫১-১০০ শতাংশ ভোট নিশ্চিত করুন। কোনও জোর জুলুম নয়, মানুষকে বুঝিয়ে ভোট করতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প। মানুষের ভোটে জিততে পারেনি। তাই সিবিআই, ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি চলছে।

কুণালের আরও দাবি, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরিকল্পনা ছিল বিজেপির। সবাই জানে কাঁথির সভায় সড়ক পথে আসবেন অভিষেক। তাই গত কয়েকদিন ধরে বোমা মজুত করা হয়েছিল। পুলিশ প্রশাসনকে আমরা বলছি, অবিলম্বে এর তদন্ত করতে হবে।”

 

spot_img

Related articles

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...

রাজ্যের আবেদন নাকচ: ২৫ শীর্ষ আধিকারিককে যোগ দিতে হবে প্রশিক্ষণে

রাজ্যের কাছে এসআইআর নিয়ে নাস্তানাবুদ নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের উপর ‘বলপ্রয়োগ’ করে শোধ তোলার পথে হেঁটেছে। এবার রাজ্যের...

PSC-র চেয়ারম্যান দেবল রায়: ঘোষিত নতুন কমিটি

দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী এবং বর্ণালী...