Monday, April 27, 2026

শেষ আটে ডাচরা, প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকাকে ৩-১ গোলে হারাল নেদারল্যান্ডস

Date:

Share post:

বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল নেদারল্যান্ডস। শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকাকে ৩-১ গোলে হারাল ডাচরা। চলতি বিশ্বকাপে প্রথম দল হিসাবে শেষ আটে উঠল অরেঞ্জ আর্মি। ডাচদের হয়ে গোল গুলি করেন মেম্পিস ডিপে, ডেলি ব্লাইন্ড এবং ডেনজেল ডামফ্রায়েস।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় নেদারল্যান্ডস। যার ফলে ম‍্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় ডাচরা। ডাচদের হয়ে ১-০ করেন মেম্পিস ডিপে। এরপর প্রথমার্ধের শেষ লগ্নে ফের এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ২-০ করেন গোল করেন ডেলি ব্লাইন্ড। ম‍্যাচের প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আমেরিকা। যার ফলে শুরুতেই সুযোগ পেয়ে যায় তারা। তবে গোল করতে ব‍্যর্থ হয় তারা। তবে ম‍্যাচের ৭৬ মিনিটে আর ব‍্যর্থ হয় না আমেরিকা। আমেরিকার হয়ে ১-২ করেন রাইট। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ডাচরা। যার ফলে ম‍্যাচের ৮১ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে ৩-১ করেন ডামফ্রায়েস।

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...