Saturday, March 14, 2026

উচ্চবর্ণের আরোহীকে ওভারটেকের ‘শাস্তি’ নিগ্রহ! লজ্জায় আত্মঘাতী যুবক

Date:

Share post:

উচ্চবর্ণের বাইক-আরোহীদের রাস্তায় ওভারটেক করেছিলেন। সেই অপরাধে হাতেনাতে মিলল শাস্তি। সঙ্গে সঙ্গে গাছে বেঁধে দলিত যুবককে নিগ্রহ করে উচ্চবর্ণের যুবকরা। সেই অপমানে গাছে ঝুলেই আত্মহত্যা করেন ওই দলিত যুবক বলে অভিযোগ।

আরও পড়ুন:কর্নাটকে দলিত মহিলার জল খাওয়ায় গোমূত্র দিয়ে ‘শুদ্ধ’ করা হল ট্যাঙ্ক !

বুধবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোলার জেলায়। মৃত দলিত যুবকের নাম উদয় কিরণ। ২২ বছরের উদয়কে লালন পালন করে বড় করেছেন গ্রামের পঞ্চায়েত সদস্য নাগরাজু। ওঁরা আদি কর্নাটক সম্প্রদায়ের মানুষ, তফসিলি জাতিভুক্ত। উদয়ের নিগ্রহকারীদের চিহ্নিত করেছে পুলিশ। জানানো হয়েছে, তাদের নাম রাজু, শিবরাজ, গোপাল কৃষ্ণাপ্পা এবং মুনিভেঙ্কটাপ্পা। সকলেই তথাকথিত উচ্চবর্ণ ভোক্কালিগা সম্প্রদায়ের। সকলেই পলাতক। দলিত নির্যাতন প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩০ নভেম্বর উদয় মুদিখানার জিনিসপত্র কিনতে গ্রাম থেকে ৩ কিলোমিটার দূরে বাইকুরু নামে একটা জায়গায় যাচ্ছিলেন। তিনি একটি মোটরবাইক চালাচ্ছিলেন। অভিযুক্তেরা অন্য তিনটি মোটরবাইকে ছিল।রাস্তায় বারবারই বাইক নিয়ে এ পাশ ও পাশ করছিল তারা। উদয় অনেক বারই চেষ্টা করছিলেন তাদের পাশ কাটিয়ে এগিয়ে যেতে। শেষে একটি মোটরবাইককে ওভারটেক করতে সক্ষম হন তিনি।এরপরই উচ্চবর্ণের যুবকরা তাঁকে ঘিরে ধরে। তাঁর বাইক এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। উদয়কে বলা হয়, বাড়ির লোকেদের নিয়ে এসে বাইকুরু আর বেওয়াহল্লির মাঝামাঝি পেট্টান্ডলাহল্লি থেকে বাইক উদ্ধার করে নিয়ে যেতে হবে।এর পরে উদয় একাই একটা ভাড়া অটোতে চেপে পেট্টান্ডলাহল্লিতে হাজির হন এবং বাইক-ফোন ফেরত চান। জবাবে তাঁকে গাছে বেঁধে গ্রামবাসীদের সামনে নিগ্রহ করা হতে থাকে। খবর পেয়ে নাগরাজু সেখানে পৌঁছে রাত সাড়ে আটটা নাগাদ উদয়কে নিয়ে গ্রামে ফেরেন।

এফআইআর অনুযায়ী, বাড়ি ফিরেই উদয় আবার বেরিয়ে যান। শীঘ্রই ফিরবেন বলেও জানিয়ে যান। কিন্তু দশটা বেজে যাওয়ার পরেও না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। দেখা যায়, একটি খামারবাড়ির গাছে উদয়ের দেহ ঝুলছে। নাগরাজুর অভিযোগ, ‘‘যে ভাবে গ্রামবাসীদের সামনে উদয়কে নিগ্রহ করা হয়েছে, মারধর করা হয়েছে, তাতে অত্যন্ত অপমানিত বোধ করেছিল সে। ওদের (অভিযুক্ত) একটা বাইককে ওভারটেক করাতেই ওরা খেপে যায়।’’

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...