Saturday, March 14, 2026

আজ দিল্লি যাচ্ছেন মমতা

Date:

Share post:

জি-২০ প্রস্তুতি বৈঠকে যোগ দিতে আজ, সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এবারের গোটা সফরে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রপতি ভবনে দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন এই বৈঠকে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে জি-২০ সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত । আগামী এক বছরে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ২০০টি জি-২০ বৈঠক হবে। ৬ ডিসেম্বর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্কর। ওই দিন রাতেই আবার দিল্লি ফিরবেন তিনি।

আরও পড়ুন:নিজের দিনযাপনের ‘চরৈবতি মন্ত্র’ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপর আগামী ৭ ডিসেম্বর বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে বেলা ৩টেয় এই বৈঠক হবে। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদদের ভূমিকা রণকৌশল নিয়ে ও আলোচনা করবেন। ওই দিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেও সদ্যপ্রয়াত মুলায়ম সিং যাদব সহ কয়েকজনের স্মরণ করে অধিবেশন ওই দিনের মতো মুলতুবি হয়ে যাবে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর আরও দু-একটি কর্মসূচি থাকতে পারে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রীর সফরে দলীয় কর্মসূচি ছাড়াও সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর নিশ্চতভাবে গুরুত্বপূর্ণ।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...