Saturday, March 14, 2026

পুরীর কাছে ভূমিকম্প! কেঁপে উঠল বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা

Date:

Share post:

সোমবার সাতসকালেই বঙ্গোপসাগরের নীচে পুরীর কাছে ভূমিকম্প! এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(NCS)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা ৩২মিনিটে বঙ্গোপসাগরে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন:কেঁপে উঠল রাজধানী, দিল্লিতে ফের ভূমিকম্প!

সংবাদমাধ্যম সূত্রের খবর, কাল ৯টা ০৫ মিনিটের দিকে এই ভূমিকম্পের ফলে ঢাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়।ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

বাংলাদেশের আবহাওয়া দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে।যা ভারত্যের একেবারে কাছে। তবে এর জেরে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...