Saturday, June 20, 2026

প্রি-কোয়র্টার ফাইনালে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

Date:

Share post:

গরমাগরম বিশ্বকাপ। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। এই জয়ের ফলে শেষ আটে লুকা মদ্রিচরা। বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম ম‍্যাচ গড়াল টাইব্রেকারে। ম‍্যাচে এগিয়ে থেকেও শেষ আটে ওঠা হল না জাপানের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বারবার ম‍্যাচ ধরার চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। তবে জাপান কিন্তু প্রতি আক্রমণে সাবলীল। পাল্টা আক্রমণে ঝাঁপায় তারা। যার ফলে ম‍্যাচের ৪৩ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। জাপানের হয়ে ১-০ করেন মায়েদা। তবে অফসাইডের জন্য ভারের সাহায্য নেওয়া হয়। গোল দেন রেফারি। ১-০ এগিয়ে গেল জাপান। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মদ্রিচরা। যার ফলে ম‍্যাচের ৫৫ মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার হয়ে ১-১ করেন পেরিসিক। এরপর চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত কোন দল আর গোল না করায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেই গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি কোন দলই। যার ফলে ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষমেশ টাইব্রেকারের জাপানকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। টাইব্রেকারে দুরন্ত সেভ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। জাপানের তিনটি শট বাঁচিয়ে দেন তিনি। তাঁর দুই হাতে ভর দিয়েই শেষ আটে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:রেকর্ড অর্থেই সৌদি আরবের ক্লাবে সই করছেন রোনাল্ডো: রিপোর্ট

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...