Monday, April 20, 2026

প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ব্রাজিলের, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল

Date:

Share post:

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল। এদিন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল। সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। যার ফলে ম‍্যাচের ৭ মিনিটে গোল পেয়ে যায় সেলেকাওরা। ৭ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক ছ’মিনিটের মাথায় ফের গোল করে তিতের দল। পেনাল্টি পায় ব্রাজিল। রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। আর সেই সুযোগের স‍ৎ ব‍্যবহার করেন নেইমার। চোট সারিয়ে মাঠে নেমেই ম‍্যাজিক দেখালেন তিনি। এরপর ফের আক্রমণে ঝাঁপায় তিতের দল। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-০ এগিয়ে যায় সেলেকাওরা। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন। ম‍্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন লুকাস পাকুয়েতা। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

দ্বিতীয়ার্ধেও চলে ব্রাজিলের আক্রমণের ঝাঁঝ। তবে ম‍্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। ম‍্যাচের ৬৭ মিনিটে অ্যালিসনের দুরন্ত সেভ বাঁচিয়ে দেয় সেলেকাওদের। তবে ম‍্যাচের ৭৬ মিনিটে ১-৪ করে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হয়ে গোলটি করেন পাইক সিউং হো। ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করেছিলেন ব্রাজিলের ডিফেন্ডার। সেই বল সুন্দর রিসিভ করে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পাইক সিউং হো। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় তিতের দল। তবে গোলের ব‍্যবধান বারাতে পারেনি তারা।


 

Related articles

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...

বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতা: প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...

দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের 

বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে...

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...