Monday, March 23, 2026

অশোকনগরের পর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে খনিজ তেলের সন্ধান!

Date:

Share post:

বাংলার মাটিতে খনিজ সম্পদে ভরপুর। উত্তর ২৪ পরগনার অশোকনগরে আগেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল ওএনজিসি। সেই তেল উত্তোলনও শুরু হয়ে। তারই মাঝেই আরও একটি সুখবর। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে খনিজ তেলের ভাণ্ডার সম্পর্কে নিশ্চিত হয়েছেন ভূবিজ্ঞানীরা। তবে তেল কতটা রয়েছে তা খতিয়ে দেখতে দ্রুত খননকার্য শুরু করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:“জয় বাংলা”, অশোকনগরে গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে বিজেপি মন্ত্রীর মুখে এই স্লোগান

খনন কাজে জমি পেতে আগামী সপ্তাহের মধ্যেই জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে প্রশাসনের সঙ্গে আলোচনা করবে ওএনজিসি। ভূপতিনগরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সবংয়েও তেলের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানেও খননকার্য চালাবে ওএনজিসি। এর পাশাপাশি নারায়ণগড়েও তেলের সন্ধান চালাবে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছিতে তেল তোলার কাছ শুরু হয়েছে ওএনজিসির তথ্য অনুযায়ী প্রতি কুয়োতে দৈনিক ১ লক্ষ ঘনমিটার গ্যাস গ্যাস ও দৈনিক ১৫-১৮ ঘনমিটার তেল উৎপাদন সম্ভব। তবে গত ডিসেম্বর তেল উৎপাদন শুরু হলেও তা আপাতত বন্ধ রয়েছে। ফের উৎপাদন শুরু করা হবে। উত্তর ২৪ পরগনার বনগাঁতেও তেলের সন্ধান মিলেছে। সেই তেল উত্তোলনের জন্য জমি অধিগ্রহণের কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

Related articles

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...