Thursday, June 4, 2026

রাজনৈতিক প্রতিহিংসা! সাকেতের গ্রেফতারিতে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা-অভিষেকের

Date:

Share post:

দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhle) গ্রেফতরির নিয়ে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। আজমেঢ়ের পৌঁছেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। ঘটনার প্রতিবাদে টুইট করেন অভিষেক।

মমতা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতার। একটি নিন্দনীয় ঘটনা নিয়েই টুইট করেছিলেন সাকেত। আর সেটার জন্য তাঁকে গ্রেফতার করা হল। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে নিয়েও অনেক টুইট হয়। অথচ প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট হলেই গ্রেফতার! ভেরি ব্যাড ও ভেরি স্যাড।“

নিজের টুইটারে হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে, তাঁদের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে রুখে দাঁড়িয়েছিলেন। বিজেপি ভয় পাওয়াতেই আমাদের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফেতার করেছে গুজরাট পুলিশ।” এরপরেই গর্জে উঠে অভিষেক বলেন, “বিজেপি যদি মনে করে আমরা ভয় পেয়ে মাথা নত করব তাহলে এটা তাদের মূর্খামি।”

কয়েক মাস আগেই গুজরাটের মোরবিতে সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে নানা অভিযোগ ওঠে। এই নিয়ে টুইটে নিন্দা করেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সোমবার গুজরাটে ভোট মিটতেই সাকেতকে গ্রেফতার করে গুজরাট পুলিশ।

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...