Thursday, June 25, 2026

ম‍্যাচে ফিরে কী বললেন নেইমার জুনিয়র?

Date:

Share post:

রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। চোট সারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে ফিরেছেন নেইমার। আর মাঠে ফিরেই মেজাজে নেইমার জুনিয়র। নামলেন গোল করলেন, নজির গড়লেন, হলেন ম‍্যাচের সেরাও। আর ম‍্যাচের সেরা হয় নেইমার বললে, একসময় মনে হয়েছিল যে বিশ্বকাপটাই হয়তো খেলা হবে না।

ম‍্যাচ শেষে নেইমার বলেন,” প্রথমত, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই, তিনি যে শক্তি আমায় দিয়েছেন মাঠে নামার জন্য, অনুশীলন করার জন্য। ধন্যবাদ জানাতে চাই ফিজিওথেরাপিস্ট ও সতীর্থদের যেভাবে ওরা আমায় অনুপ্রাণিত করেছে। আমি খুব খুশি ফিরে আসতে পেরে। এখন ম্যাচের সেরা হয়েও আমার মনে হয়, গোটা দলই ভালো খেলেছে। আমরা জিতে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম আর ঠিক সেটাই হয়েছে। ভয় লাগছিল। মনে হয়েছিল এ বারের বিশ্বকাপটাই আর খেলা হবে না। কিন্তু আমার বন্ধুরা, পরিবারের লোকজন আমার পাশে ছিল। যখন মনের জোর পেতাম না, তাঁদের থেকেই সেই জোরটা খুঁজে পেতাম।”

গোড়ালিতে চোট সারিয়ে নেমেও আশঙ্কা ছিল, আবারও কি ব্যাথা পাবেন নেইমার? এই নিয়ে তিনি বলেছেন, “না আমি খেলা চলাকালীন গোড়ালিতে কোনও ব্যাথা অনুভব করিনি। আমার মনে হয় আমার পারফরম্যান্স ভালো হয়েছে, তবে আরও উন্নতি করতে হবে। আমরা কখনই শতভাগ সন্তুষ্ট হতে পারব না। তবে আমি খুব খুশি যেভাবে আমার সতীর্থরা পারফরম্যান্স করেছে।”

 

ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে নেইমার বলেছেন, “আমি ধন্যবাদ জানাতে চাই যেভাবে ওরা এই সময়টাই আমার পাশে দাঁড়িয়েছে। যখন আমি চোট পেয়েছিলাম, তখন আমি নানারকম চিন্তা করছিলাম। আমি ভয়ে ছিলাম যে আমি হয়ত বিশ্বকাপ খেলতে পারব না। কিন্তু সেই সময়ে আমি সতীর্থদের সমর্থন পেয়েছিলাম, যা আমায় অনেক সাহায্য করেছে। যেভাবে মানুষ আমার জন্য শুভেচ্ছা জানিয়েছে, সেটিকে ধন্যবাদ বলে ছোট করব না। আমি আমার পারফরম্যান্স দিয়ে তাদের খুশি করব, আর ব্রাজিল দলকে আরও বড় জায়গায় নিয়ে যাব।”

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...