Thursday, May 14, 2026

রাজপথে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল

Date:

Share post:

আজ ৬ ডিসেম্বর। বাবরি ধ্বংসের ৩০ বছর পূর্তি। ১৯৯২ সালের এইদিনে বিজেপি-আরএসএসের তাণ্ডব চালিয়েছিল এক কলঙ্কিত ইতিহাস রচনা করেছিল। সাম্প্রদায়িক বিভেদের বাতাবরণ তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে। যা এখনও বহন করে চলতে হচ্ছে দেশবাসীকে।

প্রতি বছরের মতো এবারও কলকাতায় বিজেপির বিরুদ্ধে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল বের হয়েছিল। সমস্ত বাম শরিক দল এই মিছিলে অংশ নেয়। পার্কসার্কাস সেভেন পয়েন্ট থেকে রাজাবাজার পর্যন্ত এই বিশাল মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, নরেন চট্টোপাধ্যায়, অভিনেতা দেবদূত ঘোষ সহ আরও অনেকে।

বামফ্রন্টের প্রথম সারির নেতা নেতাদের সঙ্গেই মিছিলে পা মেলান অগণিত সাধারণ মানুষ। সাম্প্রদায়িকতা ইস্যুতে বিজেপিকে নিশানা করার পাশাপাশি আওয়াজ তোলা হয় কেন্দ্রের জনবিরোধী নীতি নিয়ে। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়েও আওয়াজ ওঠে এই মিছিল থেকে।

আরও পড়ুন- নোট বন্দি: RBI সিদ্ধান্ত বাতিল করলে কেন্দ্র কি মেনে নিত? মোদি সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...