Thursday, May 14, 2026

নির্বিঘ্নে টেট পরিচালনা করতে তৎপর নবান্ন, রাস্তায় নামছে অতিরিক্ত বাস

Date:

Share post:

রবিবার চলতি বছরের প্রাইমারি টেট (TET) পরীক্ষা নিতে চলেছে শিক্ষা পর্ষদ (Board of Primary Education) । আগামী ১১ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে এর আগেই একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। পরীক্ষার দিন যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তার জন্য অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়ে পরিবহন দফতর (West Bengal Transport Department)।

চলতি বছরের টেট নিয়ে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পাশাপাশি পরিবহণ দফতরের তরফ থেকেও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। বাস দেখভাল করেন যাঁরা তাঁদের ছুটিও প্রয়োজন অনুসারে বাতিল করা হয়েছে। এমনকি পরিস্থিতির ওপর নজর রাখার জন্য স্থানীয় হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম খোলার পরামর্শ দেওয়া হয়েছে পরিবহন দফতরের তরফ থেকে। ১৪৫৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ করা যাবে না বলে সাফ জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...