Wednesday, May 20, 2026

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত না থাকলে দলে আসতে পারেন বাংলার এই ক্রিকেটার : সূত্র

Date:

Share post:

চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। জানা যাচ্ছে, রোহিতের যা চোট, তাতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পাওয়া যাবে না হিটম‍্যানকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর সূত্রের খবর, রোহিতের জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেতে চলেছেন বাংলার অভিমন্যু ইশ্বরন।  বাংলাদেশ ‘এ’ -এর বিরুদ্ধে ভারতীয় ‘এ’ -এর দুরন্ত পারফরম্যান্স করছেন অভিমন্যু।

ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক হিসাবে বাংলাদেশে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টটিতে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন ইশ্বরন।

সূত্রের খবর, চোটের কারণে রোহিত শর্মা না খেলতে পারায় তার জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ওপেন করবেন কেএল রাহুল এবং শুভমন গিল। অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। আর রোহিতের জায়গায় আসবেন অভিমন্যু। ভারত ‘এ’ হয়ে প্রথম বেসরকারি টেস্ট ম্যাচে ১৪৪ রানের ইনিংস খেলেন অভিমন্যু। দ্বিতীয় ম্যাচেও ১৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও ভারতীয় বোর্ড এখনও কোনও কিছু ঘোষণা করেনি। রোহিত খেলতে পারবেন কি না তাও জানায়নি বোর্ড।

এদিকে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও। তাঁর জায়গায় নেওয়া হয়েছে উত্তর প্রদেশের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমারকে।

আরও পড়ুন:ঘোষিত হল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের সূচি, ইডেনের কপালে একটি ম‍্যাচ

 

Related articles

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে...