Thursday, June 25, 2026

শিয়ালদহে দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা

Date:

Share post:

হলদিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কনভয়। যে গাড়িতে তৃণমূল নেতা ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ক্ষতিগ্রস্ত হয় কুণাল ঘোষের গাড়ির কিছুটা অংশ। বাসটি যেদিকে ধাক্কা মারে সেদিকেই বসে ছিলেন কুণাল। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। বাসে বাসে রেষারেষির জন্যই এমন দুর্ঘটনা। এমন ঘটনায় বাস ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।আজ, শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। বাড়ি থেকে বেরোনোর কিছুটা পর শিয়ালদহ ব্রিজে ওঠার ঠিক আগে এমন দুর্ঘটনা ঘটে। কাজের দিনে অফিস টাইমে শিয়ালদহের মতো ব্যস্ততম জায়গায় এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে সুস্থ আছেন কুণাল ঘোষ। ঘটনাস্থল থেকে তিনি নির্ধারিত কর্মসূচির উদ্দেশে রওনা দেন।

এদিন দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল। পুলিশে জানানো হয়েছে। তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন, তাই তখন বাসটিকে আটকাতে বারণ করি। কারণ, সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।”

উল্লেখ্য, দুর্ঘটনা কমাতে রাজ্যের তরফে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হয়েছে। প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হয়েছে। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। যদিও দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি কুণাল ঘোষের। তাঁর কথায়, “এক্ষেত্রে পুলিশ-প্রশাসনের কিছুই করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। পুলিশ তো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তাঁরাও জখম।”

 

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...