Thursday, May 14, 2026

গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে মিলল জামিন, সাকেত ইস্যুতে রাজ্যসভায় সরব তৃণমূল

Date:

Share post:

তিনদিনের ব্যবধানে ২ বার গ্রেফতার করা হয় তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে(Saket Gokhle)। দ্বিতীয়বার গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন সাকেত। একইসঙ্গে আদালতে মুখ পুড়ল গুজরাট পুলিশের(Gujarat Police)। শুক্রবার ওই তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হলে তাঁর জামিন মঞ্জুর করে মোরবি জেলা আদালত। পাশাপাশি এই ইস্যুতে এদিন রাজ্যসভাতেও সরব হতে দেখা যায় তৃণমূলকে(TMC)।

মোরবি দুর্ঘটনা নিয়ে টুইট করার জেরে গত সোমবার রাজস্থানের জয়পুরে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল সাকেত গোখলেকে। এরপর সেই মামলায় জামিন মেলার পর বৃহস্পতিবার রাতে ফের গ্রেফতার করা হয় সাকেতকে। তাঁর গ্রেফতারি এমন একটা সময় হয় যখন গুজরাটে আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর রয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের ভার রয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) হাতে। স্বাভাবিকভাবেই এমন সময় সাকেতের গ্রেপ্তারিতে ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল কংগ্রেস। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে কমিশনের ভূমিকা নিয়ে সরব হন। পাশাপাশি তাঁর পাশে দাঁড়াতে গুজরাট যান তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। এদিন সাকেতকে আদালতে পেশ করা হলে তাঁর জামিন মঞ্জুর করা হয়। আদালত থেকে বেরিয়ে সাকেত কথা বলেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। পাশাপাশি এদিন রাজ্যসভাতে সাকেতের গ্রেফতারি ইস্যুতে সরব হতে দেখা যায় তৃণমূল সাংসদ জহর সরকারকে।

উল্লেখ্য, অক্টোবরে গুজরাটের (Gujarat) মোরবির সেতু বিপর্যয় নিয়ে টুইটারে গুজরাট প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন সাকেত। সেই সঙ্গে একটি RTI-এর তথ্য তুলে দাবি করেন, মোরবির সেতুভাঙার পর মোদির গুজরাট সফরে খরচ হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করে গুজরাট পুলিশ। প্রধানমন্ত্রীর সফরের খরচ নিয়ে কোনও RTI-এর জবাব সরকারের তরফে দেওয়াই হয়নি। এই মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পর ফের অতি তৎপরতার সঙ্গে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে মোরবি সেতুভঙ্গ নিয়ে টুইট করার দায়ে দ্বিতীয়বার গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। তবে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই ফের জামিন পেলেন সাকেত।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...