Wednesday, June 24, 2026

ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরে তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

‘চলো গ্রামে যাই।’ পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে তৃণমূলের নয়া কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করছে।রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি। বুথ ভিত্তিক রিপোর্ট পর্যালোচনা করার পাশাপাশি চলছে মহিলা পঞ্চায়েতি সভাও।এই কর্মসূচি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।শুক্রবার ডায়মন্ডহারবারে বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের সহযোগিতায় এই কর্মসূচি পালন হল।‘চলো গ্রামে যাই’ কর্মসূচি ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।

তৃণমূলের কংগ্রেস নেত্রী জ্যোতি নস্কর জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের সব পঞ্চায়েতে পৌঁছে যেতে চাই। প্রায় ৩৩৪২ গ্রাম পঞ্চায়েতে আমাদের সকলে পৌঁছে যাবেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, রাজ্য জুড়ে একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য একাধিক স্কিম আনানো হয়েছে। মহিলারা সেই সুবিধা পাচ্ছেন। আগামীদিনেও সেই উন্নয়নের ধারাও বজায় থাকবে৷ এটাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে ৷ বিষ্ণুপুরের বিধায়ক তথা রাজ্যের পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলা সুগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...