Sunday, June 14, 2026

বিজেপি এভাবে আমায় ভাঙতে পারবে না আরও শক্ত করবে: সাকেত গোখলে

Date:

Share post:

মাত্র ৪ দিনের মধ্যে ২ বার গ্রেফতার ও ২ বার জামিন পেয়েছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle)। বিজেপি শাসিত গুজরাটে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চরম আকার নিয়েছে। এই ঘটনায় জামিন পাওয়ার পর গুজরাটের বিজেপি সরকার(BJP Govt) ও কেন্দ্রের মোদি-শাহকে একহাত নিলেন ওই তৃণমূল(TMC) নেতা। টুইটারে সুর চড়িয়ে তিনি লিখলেন, বিজেপি(BJP) এভাবে আমায় ভাঙতে পারবে না।

সাকেত গ্রেফতারের ঘটনায় শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। তবে দু’বার গ্রেফতার ও জামিনে দমে যেতে নারাজ তৃণমূল মুখপাত্র। বরং টুইটারে তিনি লেখেন, “বিজেপির নির্দেশে আমাকে গ্রেফতার করা হয়েছিল, জামিন পেয়েছিলাম, পুনরায় গ্রেফতার করা হয়। আবার জামিন পেয়েছি । সবই ৪ দিনের মধ্যে। আমার স্বাধীনতা ধরে রাখার জন্য আমি মাননীয় বিচার বিভাগের কাছে কৃতজ্ঞ। বিজেপি যদি হাস্যকরভাবে মনে করে, এর ফলে আমার মনোবল ভেঙে যাবে, তাহলে জেনে রাখুন আমি তাদের প্রতি আরও কঠোর হতে চলেছি, এই হল উত্তরপ্রদেশ এবং গুজরাতে ঘষেমেজে তৈরি করা মোদি-শাহের কেতাবি ফর্মুলা।” শুধু তাই নয় একেরগ পর এক টুইটে তিনি আর লেখেন, “অন্য কারওর করা একটি টুইট শেয়ার করার জন্য একটি তুচ্ছ মামলা দায়ের করা হয়েছে। মজার ব্যাপার হল, সেই ব্যক্তি কে তা পুলিশের কাছে কোনও সূত্র নেই। উদ্দেশ্য ছিল আমাকে টার্গেট করা, আমাকে জেলে ভরা এবং আমাকে আটকে রাখা।”

পাশাপাশি ব্রিজ নিয়ে টুইটের প্রসঙ্গে তিনি লেখেন, “মোরবি ব্রিজ ভেঙে পড়ার বিষয়ে একটি টুইট করার জন্য আমাকে ৩ দিনে দুবার গ্রেফতার করা হয়। এবং আজ পর্যন্ত, ওরেভা কোম্পানির(Oreva company) মালিকরা, যারা ত্রুটিপূর্ণ ব্রিজটি তৈরি করেছিল তাদের কারও একটি এফআইআর-এও নাম নেই।” এছাড়াও মোরবি সেতু বিপর্যয়ের পর নরেন্দ্র মোদির সফরের খরচ সংক্রান্ত যে টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয় এদিন সে প্রসঙ্গে টুইটারে লেখেন, “গুজরাট পুলিশ দাবি করেছে মোদির খরচ নিয়ে আমি(যদিও টুইটটি আমার লেখা নয়) যে টুইট করেছি সেটা মিথ্যা। এখন সময় এসেছে খরচের সঠিক হিসেব দেওয়ার। যদি আমি উত্তর না পাই সেক্ষেত্রে আমার অধিকার রয়েছে আদালতে যাওয়ার।”

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...