Tuesday, June 2, 2026

রাজনীতির ময়দানে বিরোধীদের মোকাবিলা, মাঠে শুধুই ফুটবল: MP কাপের উদ্বোধনে বার্তা অভিষেকের

Date:

Share post:

বর্ণাঢ্য আন্তর্জাতিক মানের উদ্বোধনী অনুষ্ঠান। আর ডায়মন্ড হারবারে এমপি কাপের (Diamond Harbour MP Cup) সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই একইসঙ্গে ক্রীড়াপ্রেমী মানুষ এবং বিরোধীদের বার্তা দিলেন এলাকার সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার এমপি কাপের উদ্বোধন করেন অভিষেক। ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক-সহ অনেকে। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই অভিষেক সাফ জানান, রাজনীতির ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। গণতান্ত্রিক উপায়ে কীভাবে বিরোধীদের নিশ্চিহ্ন করতে হয়, তা তিনি জানেন। তবে আগামী ২০দিন ডায়মন্ড হারবারে শুধুই ফুটবল (Football)। একই সঙ্গে অভিষেক বার্তা দেন, ফুটবলের লড়াই মাঠে। বাইরে সৌভ্রার্তৃত্ব বজায় রাখতে হবে।

অভিষেকের কথায়, ডায়মন্ড হারবারের মানুষ উন্নয়নে আছেন। রাজনীতিতে আছেন। মানুষের পাশে আছেন। আবার ফুটবলেও আছেন। তবে আগামী ২০ দিন কোনও রাজনৈতিক তর্জা নয়, ফুটবল উপভোগ করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের মধ্যে সব ক্ষেত্রেই পথ দেখায় ডায়মন্ড হারবার। কোভিড মোকাবিলা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ত্রাণ বিলি, খাবার পৌঁছনো- সব জায়গায় দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার। তারা যেমন উন্নয়নে আছে, তেমন ফুটবলেও আছে। বিরোধীদের রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে পর্যদুস্ত করতে তিনি জানেন। তবে, কদিন শুধু তিনকাঠির লড়াই।

গত বছর যখন DHFC প্রথম তৈরি হয়, তখনই অভিষেক জানিয়েছিলেন এই ক্লাবের ভবিষ্যত উজ্জ্বল। এক বছরের মধ্যেই ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। DHFC-এর এই আগ্রগতির জন্য অভিনন্দন জানান ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি মনে করিয়ে দেন, ফুটবলের লড়াই শুধু মাঠের ভিতর। মাঠের বাইরে যেন ভ্রাতৃত্ব বজায় থাকে। ফুটবল নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী থেকে মান্না দের গান- অভিষেকের বক্তৃতায় উঠে আসে সবকিছুই। এদিন SDO গ্রাউন্ডে উপস্থিত হয়ে প্রথমেই মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন অভিষেক। উপস্থিত দর্শক তখন ফুটবল জ্বরের পাশাপাশি অভিষেকেও আপ্লুত। অভিষেক বলেন, এখন অনেক এমপিই এই ধরনের খেলার আয়োজন করছেন। যেকোনও কিছু ভালো দেখেই শেখা উচিত বলে মন্তব্য করেন ডায়মন্ড হারবারে সাংসদ। আগামী বছর যেন প্রতিটি দিন যেন সব ভালো কাটে- শুভেচ্ছা জানান অভিষেক।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পান? কুণালের প্রশ্নে ‘হাত উঠল’ দর্শকাসনের সকল মহিলার

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...