Friday, May 15, 2026

‘পুরুষ কথা’ এবং ‘INDIA’S SONS’ কে একসূত্রে গাঁথলো অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট

Date:

Share post:

বাংলার বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজর প্রেক্ষাগৃহে উদ্বোধন হল অভিযানের মুখপত্র “পুরুষ কথা”র, তার সঙ্গে ভারতের বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন কর্মী, দীপিকা নারায়ণ ভরদ্বাজের বিখ্যাত ডকুমেন্টরি ফিল্ম ‘INDIA’S SONS ” এর স্ক্রিনিং। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দেবাংশ ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রী সিদ্ধার্থ ব্যানার্জী, ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ শ্রী জয়দেব বসু, বিশিষ্ট সংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রী শিবাশীষ ব্যানার্জি ও আরো অন্যান্য গুণী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জেনারেল সেক্রেটারি শ্রী গৌরব রায় জানান সারা পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে কোন পুরুষ যদি কোন মহিলার দ্বারা মিথ্যে ষড়যন্ত্রের শিকার হন তাহলে সেই অসহায় পুরুষটির পাশে দাঁড়িয়ে তাদের সংগঠন অভিযান লড়াই করছে ও করবে। সংগঠনের চেয়ারপারসন শ্রীমতি স্মিতা দাস রায় জানান আজ বহু পুরুষ মহিলাদের মিথ্যে চক্রান্তের শিকার হয়ে আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাই তাদের সংগঠনের মহিলা সদস্যরা সেই সব দাদা ও ভাইদের পাশে দাঁড়িয়ে সেই সকল ষড়যন্ত্রকারী মহিলাদের বিরুদ্ধে সংঘটিতভাবে লড়াই করবে। সংগঠনের কো-অর্ডিনেটর শ্রীমতি রিয়া শর্মা জানান বাংলার বুকে অভিযান এমন একমাত্র পুরুষ অধিকার আন্দোলন সংগঠন যেখানে প্রেসিডেন্ট একজন মহিলা, চেয়ারপারসন একজন মহিলা, কোর কমিটির সদস্য মহিলা, জেলা সভাপতিরা মহিলা, সুতরাং আজ বাংলার মহিলারা সংঘটিতভাবে তাদের ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত, সংগঠনের প্রধান মুখপাত্র সুমন সাদুখাঁ জানান বাংলার যে কোন প্রান্তে যে কোন অসহায় পুরুষ মহিলাদের দ্বারা আক্রান্ত ও নির্যাতিত হলে তারা যেন অভিযানের হেল্পলাইন নাম্বার ৮৩৩৫০০৩৫০০ তে যোগাযোগ করেন।

আরও পড়ুন- মমতা -অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের দমিয়ে রাখা যাবে না: বাদুড়িয়ায় জ্যোতিপ্রিয় মল্লিক

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...