Friday, April 3, 2026

রাত ১১ টার পর রাস্তায়, বেঙ্গালুরু পুলিশকে ১ হাজার টাকা জরিমানা দিলেন দম্পতি !!

Date:

Share post:

জন্মদিনের পার্টি থেকে সবেমাত্র বেরিয়েছেন এক দম্পতি।দিব্যি রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন।আর সেই অপরাধেই তাঁদের এক হাজার টাকা জরিমানা করল বেঙ্গালুরু পুলিশ। কারণ কী ? ঘড়ির কাঁটা তখন রাত এগারোটা বেজে গিয়েছে। তারপরে রাস্তায় হাঁটার অনুমতি নেই।অবাক করা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয়টি তুলে ধরেন বেঙ্গালুরুর ওই দম্পতি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আইন কোথায় লেখা আছে? তবে গোটা বিষয়টি জেনে বেঙ্গালুরুর পুলিশ জানিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কী ঘটেছিল? কার্তিক পাত্রী নামে এক যুবক টুইটারে লিখেছেন, স্ত্রীর সঙ্গে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। হেঁটেই সেখান থেকে ফিরছিলেন ওই দম্পতি। রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছে পৌঁছতেই পুলিশের একটি টহলদারি ভ্যান তাঁদের আটক করে। তাঁদের পরিচয়পত্র দেখতে চান দু’জন ট্রাফিক পুলিশ। আধার কার্ড দেখাতেই সেই নম্বর নোট করে তিন হাজার টাকার চালান বানিয়ে দেওয়া হয় ওই দম্পতির নামে। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়।
হতবাক দম্পতি চালানের বিষয়ে জিজ্ঞাসা করতেই এক পুলিশকর্মী বলেন, রাত এগারোটা বাজার পরে এইভাবে রাস্তায় ঘোরা যায় না। এটা নিয়মবিরুদ্ধ। কিন্তু বারবার ক্ষমা চাওয়া সত্বেও ছেড়ে দেওয়া তো দূর, উলটে তাঁদের গ্রেপ্তার করার হুমকি দেয় দুই পুলিশকর্মী। টাকা দিতেই হবে, এই দাবিতে অনড় থাকে তারা। শেষ পর্যন্ত এক হাজার টাকা জরিমানা দিতে বাধ্য হন কার্তিকরা। পুলিশের দাবি মেনে অনলাইনে সেই টাকা মেটাতে হয়। টাকা পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় পুলিশ, এমনটাই জানিয়েছেন কার্তিক। গোটা ঘটনা টুইট করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...