Friday, May 15, 2026

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত, দলে অভিমন‍্যু ঈশ্বরন

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। যে কারণে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে যান হিটম‍্যান। আর এবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। রোহিতে জায়গায় ভারতীয় দলে এলেন বাংলার অভিমন‍্যু ঈশ্বরন। এদিন এমনটাই জানাল বিসিসিআই। তবে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে রোহিত থাকবেন কিনা সে নিয়ে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিত শর্মা দলে না থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। রোহিতের বদলি হিসেবে দলে এলেন বাংলার তারকা ব্যাটারের অভিমন্যু ঈশ্বরন। এদিকে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। তাঁদের জায়গায় এসেছেন নভদীপ সাইনি এবং সৌরভ কুমার। দলে এলেন জয়দেব উনাদকাট।

রবিবার নতুন দল ঘোষণা হয়েছে। তাতে বাংলার অভিমন্যুর নাম রয়েছে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে আগে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টে সেঞ্চুরি রয়েছে তাঁর। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন অভিমন‍্যু।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে চোট পান রোহিত। এর পরেই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার জন্য রোহিত ভারতে ফিরে আসেন। তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে পারেননি তিনি। আর এবার প্রথম টেস্টেও খেলতে পারবেন না রোহিত।

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পর্তুগালের কোচকে একহাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনার

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...