Wednesday, May 6, 2026

ট্যাংরায় রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে আগুন জ্বলছে আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ট্যাংরা থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

আরও পড়ুন:“তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য পার্থর

জানা গেছে, সোমবার সকাল ১১টা নাগাদ আচমকাই ট্যাংরায় রাবার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাটি ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ হওয়ায় দমকলকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু কারখানায় দাহ্যবস্তু থাকায় ও হাওয়ার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আশেপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এলাকাবাসীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে বিধ্বংসী আগুনকে ‘অ্যারেস্ট’ করতে চাইছে দমকল আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে দমকলের আরও ইঞ্জিন আনা হতে পারে বলে জানা গেছে।

আগুন লাগার কারণ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা মনে করছেন, শর্টসার্কিটের জেরে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় যাতে বড় কোনও অঘটন না হয়, তার জন্য স্থানীয়দের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কারখানার ভেতরে কেউ আটকে রয়েছে কিনা, তাও দেখা হচ্ছে।

 

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...