Tuesday, June 16, 2026

সেমিফাইনালে আর্জেন্তাইনদের রুখতে ডিসিপ্লিনড ফুটবল খেলতে চান ক্রোয়েশিয়ানরা

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ। প্রথম ম‍্যাচে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া।তার আগে সর্তক লুকা মদ্রিচের দল। লুইস ভ্যান গল হতে চান না জলাটকো দালিচ। ডাচ কোচের মতো আগাম হুমকি না দিয়ে অঙ্ক কষে লিওনেল মেসির দৌড় থামাতে চাইছেন লুকা মদ্রিচদের কোচ। তারকাখচিত ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। এবার সামনে মেসির আর্জেন্তিনা। দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি নিজেও। ইতিমধ্যেই চার-চারটে গোল করে ফেলেছেন আর্জেন্তাইন মহাতারকা। মঙ্গলবার রাতের ম্যাচে মেসিই যে তাঁর দলের ঘুম কেড়ে নিতে পারেন, তা মেনে নিচ্ছেন দালিচও।

এই নিয়ে ক্রোয়েশিয়া কোচ বলছেন, ‘‘মেসির মতো ফুটবলারকে আটকাতে গেলে আমাদের ডিসিপ্লিনড ফুটবল খেলতে হবে। রক্ষণকে জমাট রাখতে হবে। ওকে বিন্দুমাত্র ফাঁকা জমি দেওয়া চলবে না। দিলেই বিপদে পড়ব।’’

দালিচ আরও বলেন, ‘‘বল পায়ে পেলে মেসি ভয়ঙ্কর। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে ব্রাজিল ম্যাচে আমরা দেখিয়েছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনও দলকে হারানো সম্ভব।’’ ক্রোট কোচের বক্তব্য, ‘‘মেসি আর্জেন্টিনা দলের আসল খেলোয়াড়। ও-ই খেলাটা নিয়ন্ত্রণ করে। তাই এক মুহূর্তের জন্যও ওকে চোখের আড়াল করা চলবে না।’’

এদিকে, ইতিহাস কিন্তু মেসিদের পক্ষে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সেমিফাইনালে উঠলে আর্জেন্তিনা হারে না! এর আগে যে চারবার (১৯৩০, ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪) আর্জেন্তিনা সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই জিতেছে। ১৯৭৮ সালে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ জেতার পথে অবশ্য আর্জেন্তিনাকে সেমিফাইনাল খেলতে হয়নি। সেবার টুর্নামেন্ট হয়েছিল আলাদা ফরম্যাটে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...