Monday, May 4, 2026

আজ বিশ্বকাপের সেমিফাইনাল, মুখোমুখি মেসি বনাম লুকা মদ্রিচ, তার আগে একনজরে দুই তারকার কিছু সাফল্যের মুহূর্ত

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম ম‍্যাচে আর্জেন্তিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। আর্জেন্তিনায় যেমন রয়েছেন লিওনেল মেসি। অপরদিকে ক্রোয়েশিয়ার রয়েছেন লুকা মদ্রিচ। তাই এই দুই তারকা ফুটবলারের ওপর নজর থাকবে ফুটবল বিশ্বের। তার আগে একনজরে দেখে নেওয়া যাক দুই ফুটবলারের সাফল্যের কিছু মুহূর্ত

* লিওনেল মেসি এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের আসরে নামলেন। ২০২২ কাতার বিশ্বকাপই মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আর্জেন্তিনার জার্সি গায়ে বিশ্বকাপে এখনও পযর্ন্ত গোল করে গ‍্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে মেসি। এখনও পযর্ন্ত করেছেন ১০ টি গোল। টপকে গিয়েছেন কিংবদন্তি মারাদোনাকে। ক্লাব কেরিয়ারে লা-লিগা, কোপা দেল রে, উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বাদ পেলেও, দেশের জার্সিতে এখনও অধরা বিশ্বকাপের ট্রফি। তবে সদ‍্য কোপা আমেরিকা জয় করেছে মেসির আর্জেন্তিনা। এখন পাখির চোখ বিশ্বকাপ।

*লকু মদ্রিচ তিনিও এই নিয়ে পঞ্চম বার বিশ্বকাপের আসরে নেমেছেন। মেসির মতন তাঁরও এটা শেষ বিশ্বকাপ। তিনিও ক্লাব ফুটবলে লা-লিগা, কোপা দেল রে, উয়েফা চ‍্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ পেয়েছেন। কিন্তু দেশের জার্সিতে হাতে নেই কোন ট্রফি। শেষ বিশ্বকাপে ফাইনালে উঠলেও, ফ্রান্সের কাছে হেরে যান তারা।

একনজরে মেসি বনাম লুকা মদ্রিচের ফুটবল কেরিয়ারের কিছু গুরুত্বপূর্ণ সাফল্য

মেসি বার্সলোনা পর এখন খেলছেন পিএসজিতে।
মদ্রিচ খেলছেন রিয়াল মাদ্রিদে।

লা-লিগা চ‍্যাম্পিয়ন- মেসি ১০ বার, মদ্রিচ ৩ বার।

উয়ফা চ‍্যাম্পিয়ন্স লিগ- মেসি ৪ বার, মদ্রিচ ৫ বার।
ব‍্যালন ডি’অর- মেসি ৭ বার, মদ্রিচ ১ বার।

দেশের জার্সিতে মেসি বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ২০১৪-তে। মদ্রিচ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ২০১৮-তে।

এই দুই ফুটবলার ছাড়াও দু’দলের আর যে ফুটবলারের মধ‍্যে লড়াই চলবে তারা হলেন দুই দলের গোলরক্ষক। আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোবিচ। কারণ এই দুই গোলরক্ষকের হাত ধরেই কোয়ার্টার ফাইনালে রাস্তা পার করেছে তাদের দল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করেন লিভাকোভিচ। অপরদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুরন্ত সেভ করেন আর্জেন্তিনার মার্টিনেজ।

আরও পড়ুন:বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ সেলেকাওরা, সতীর্থদের কথাবার্তা প্রকাশ‍্যে আনলেন নেইমার

 

Related articles

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
90 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে